1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গণঅভ্যুত্থানে আহতরা, প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা, পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

সাত দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথে পুলিশি বাধায় আবারও সড়কে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা।

রোববার (২ ফেব্রুয়ারি) হোটেল ইন্টার কন্টিনেন্টালের পাশের সড়কে গেলে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। পরে সেখানেই অবস্থান নেন তারা।

এর আগে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুমেলা সংলগ্ন সড়কে অবস্থান কর্মসূচি শেষ করে হাসপাতালের দিকে ফিরে যান আন্দোলনকারীরা। পরে সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন।

এদিন বেলা ১১টার পর থেকেই শিশুমেলা সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। সেসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও ঘোষণা দেন তারা।

কারও আশ্বাসে সড়ক ছাড়বেন না অভ্যুত্থানে আহতরা, সরকারকে আলটিমেটাম
পরে বিকেল ৪টায় সচিবালয় অভিমুখে যাত্রার ঘোষণা দেন। এরপর দুই ঘণ্টা সময় পিছিয়ে ৬টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন।

আহতদের ৭ দাবি-

১. ২৪ এর যোদ্ধাদের মধ্যে আহত এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার।

২. ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণপূর্বক গ্রেফতার।

বিজ্ঞাপন

৩. আহতদের কেটাগরী সঠিকভাবে প্রণয়ন।

৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন।

৫. আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

৬. আহত এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।

৭. আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধিসহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টা সুসংহত করতে হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর