1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গণঅভ্যুত্থানের মাসপূর্তি শিক্ষার্থীদের : ক্লাসে ফেরার আহ্বান প্রধান উপদেষ্টার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা তাদের স্বপ্ন পূরণে বিপ্লবের সময় রাস্তায় নেমেছিল। এখন তাদের পড়াশোনায় ফিরে যাওয়ার সময় এসেছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। আমি সবাইকে ক্লাসে ফেরার আহ্বান জানাচ্ছি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একমাস পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে এক বার্তায় এ আহ্বান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ড. ইউনূস বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার প্রথম মাস উদযাপন করা হচ্ছে। এ বিপ্লব ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে। তার শাসনে দেশে দুর্নীতি ও ভঙ্গুর অর্থনীতি তৈরি হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন আমাদের দায়িত্ব হলো বাংলাদেশের গৌরব ফিরিয়ে আনা।

তিনি তরুণ, শ্রমিক ও দিনমজুরদের স্মরণ করে বলেন, তারা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন। আমরা তাদের মনে করে গভীর শ্রদ্ধা জানাই। একই সঙ্গে তিনি আহত এবং দৃষ্টিশক্তি হারানোদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, গত মাসে আমাকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। আমি শহীদদের নিঃস্বার্থ আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে এ দায়িত্ব নিয়েছি। তরুণ বিপ্লবীরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন তা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, তারা তাদের স্বপ্ন পূরণের জন্য বিপ্লবের সময় রাস্তায় নেমেছিল। এখন তাদের পড়াশোনায় ফিরে যাওয়ার সময় এসেছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। আমি সবাইকে ক্লাসে ফেরার আহ্বান জানাচ্ছি।

একমাসের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কারমূলক কাজ শুরু হয়েছে। আমাদের প্রথম কাজ হলো জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা। এরই মধ্যে জাতিসংঘের মানবাধিকার দপ্তর তদন্ত শুরু করেছে।

জুলাই ও আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্বৈরাচারের সময় দুর্নীতিবাজ ব্যক্তি ও আমলাদের আত্মসাৎ করা অর্থ ফিরিয়ে আনার জন্য বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

ড. ইউনূস বলেন, অনেক শিক্ষার্থীর দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হয়েছে। তাদের চোখের আলো ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এছাড়া শহীদ ও আহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ অব্যাহত রয়েছে।

আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসা এবং শহীদদের পরিবারকে সহায়তার জন্য একটি ফাউন্ডেশন তৈরির কাজ শেষপর্যায়ে রয়েছে। যাদের ত্যাগের জন্য নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের কখনই ভুলবো না।

তিনি বলেন, সরকার বলপূর্বক গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে এবং দেশে গুম সংস্কৃতি বন্ধে প্রতিজ্ঞাবদ্ধ। ফ্যাসিবাদী শাসনের ১৫ বছরে গুমের সবগুলো ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠনের কাজ চলছে।

জাতির উদ্দেশে দেওয়া শেষ ভাষণে তিনি সরকারের সংস্কার কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেছেন। সরকার রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতা ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে। তাদের সমর্থনও পেয়েছে। এছাড়া প্রবাসীরাও জাতি পুনর্গঠনের কাজে নিয়োজিত রয়েছেন।

শহীদদের পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ড. ইউনূস বলেন, শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে শিগগির সাক্ষাৎ হবে।

তিনি বলেন, আমাদের বড় চ্যালেঞ্জ দুঃশাসন ও স্বৈরাচার দ্বারা সৃষ্ট ক্ষতি পূরণ করা। এজন্য দরকার একতা ও সমন্বয়। শহীদদের রক্তকে বৃথা যেতে দেবো না। তাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বই। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর