1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

খৈশ্যা মাছের ঝাল ভুনা রেসিপি

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪৭১ বার পঠিত

খৈশ্যা, খৈলসা বা খলিসা মাছ কুমিল্লার একটি জনপ্রিয় খাবার। এই মাছ যা ভুনা করে রান্না করলে তার স্বাদ হয়ে ওঠে অনন্য। সাধারণ কিছু মসলা, কাঁচা মরিচ আর ধনে পাতার ছোঁয়ায় এই পদ হয়ে ওঠে ভাতের সঙ্গে খাওয়ার এক অসাধারণ আয়োজন। চলুন সহজেই শিখে নেওয়া যাক খৈশ্যা মাছের রেসিপি।

উপকরণ :

খৈশ্যা মাছ: ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি: ১ কাপ
রসুন বাটা: ১ টেবিল চামচ
আদা বাটা: ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া: ১ চা চামচ
মরিচ গুঁড়া: ১ চা চামচ
জিরা গুঁড়া: ১/২ চা চামচ
লবণ: স্বাদমতো
টমেটো কুচি: ১টি
কাঁচা মরিচ: ৫-৬টি
ধনেপাতা: সামান্য

সরিষার তেল: ৪ টেবিল চামচ
খৈশ্যা মাছের ঝাল ভুনা

রান্নার পদ্ধতি :

প্রথমে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ আর সামান্য হলুদ মেখে ১৫ মিনিট রেখে দিন। কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ছেড়ে দিন। হালকা বাদামী হলে তাতে রসুন, আদা, টমেটো আর অন্য সব মসলা দিয়ে কষিয়ে নিন।

এরপর মসলা কষানো হলে মাছ দিয়ে দিন। হালকা হাতে নেড়ে দিন যেন মাছ ভেঙে না যায়। তারপর ঢেকে অল্প আঁচে ১৫ মিনিট রান্না করুন। মাঝখানে চিরে রাখা কাঁচা মরিচ আর ধনেপাতা দিয়ে দিন। কিছুক্ষণ পর তেল ভেসে উঠলে চুলা বন্ধ করে দিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। কাঁচা পেঁয়াজ ও লেবুর টুকরো থাকলে স্বাদ বেড়ে যাবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর