1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি আলালের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | ঢাকা সেনানিবাসের যে বাড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, ওই বাড়ি আবারও তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার (২২ নভেম্বর) জাতীয়তাবাদী প্রচার দল, শহীদ জিয়া পরিষদ ও ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ দাবি জানান তিনি।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নবগঠিত নির্বাচন কমিশনের ওপর বিএনপি আস্থা রাখতে চায়। কথা বেশি না বলে নির্বাচন কমিশন কাজের মাধ্যমে তাদের সক্ষমতা প্রামাণ করবে।

একই সঙ্গে সরকার যেসব সংস্কার কাজ শুরু করেছে, তা দ্রুত শেষ হবে বলেও প্রত্যাশা করেন বিএনপির এ নেতা।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, প্রচার সম্পাদক সাদেক হোসেন সাদেক, শহীদ জিয়া পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি অহিদুল আলম লিখন, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি ওয়াহিদ হাসান শিপন প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর