1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

খাদ্যে ভেজাল-ফুটপাত দখল : পাঁচ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৭৯ হাজার টাকা জরিমানা চসিকের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | খাদ্যে ভেজাল, মেয়াদহীন পণ্য মজুত এবং ফুটপাত দখলের অভিযোগে দুই প্রতিষ্ঠান ও তিন ব্যক্তিকে ৭৯ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নগরীর জিইসি মোড় থেকে নাসিরাবাদ দুই নম্বর গেট এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

সবুজ উদ্যান যেভাবে ইট-পাথরের জঞ্জালে ঠাসা
চসিক সূত্র জানিয়েছে, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, মেয়াদহীন পণ্য মজুত এবং অপরিচ্ছন্ন কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে ফ্রিজে সংরক্ষণের অপরাধে জিইসি মোড়ের ক্যান্ডি কারখানাকে ৪০ হাজার ও ডিয়ারলি ফুড কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অন্যদিকে জিইসি মোড় থেকে ২ নম্বর গেট পর্যন্ত রাস্তার দুপাশের ফুটপাত থেকে প্রায় ৫০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। এসময় ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে তিন ব্যক্তিকে ১৯ হাজার টাকা জরিমানা করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর