1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ক্ষীর মালাই আইসক্রিম বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পঠিত

বিশ্বব্যাপী সবচেয়ে লোভনীয় খাবারগুলোর মধ্যে আইসক্রিম অন্যতম। এটি এমন একটি খাবার, যা বুড়ো থেকে শিশু সবাই পছন্দ করে। তাই প্রতিবছর জুলাইয়ের তৃতীয় রোববার জাতীয় আইসক্রিম দিবস উদযাপন করে যুক্তরাষ্ট্র। সেই হিসেবে এ বছরের ২০ জুলাই আইসক্রিম দিবস।

আজ যেহেতু আইসক্রিম দিবস, এই উপলক্ষ্যে আপনি পছন্দের কোনো আইসক্রিম খেয়ে দিবসটি উদযাপন করতেই পারেন। কিংবা বাসায় বসে ক্ষীর মালাই আইসক্রিম বানিয়ে পরিবারের সবার সঙ্গে দিবসটি ভাগ করে নিতে পারেন।

জেনে নেওয়া যাক কীভাবে ক্ষীর মালাই আইসক্রিম তৈরি করবেন-

উপকরণ:

১. দুধ ১ লিটার
২. চিনি আধা কাপ
৩. এলাচ গুঁড়া আধা চা চামচ
৪. পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ
৫. কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
৬. হেভি ক্রিম ১ কাপ

প্রস্তুত প্রণালি:
প্রথমে একটি পাত্রে দুধ নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। দুধ ঘন হলে চিনি এবং এলাচ গুঁড়া দিয়ে নাড়তে থাকুন।

এবার একটি বাটিতে অল্প পানি দিয়ে কর্নফ্লাওয়ার গুলে নিন। ফুটন্ত দুধে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিন। মিশ্রণটি ঘন হয়ে ক্ষীরের মতো হলে, নামিয়ে ঠান্ডা হতে দিন।

অন্য একটি পাত্রে ক্রিম নিয়ে বিট করে নিন, যতক্ষণ না এটি হালকা ফোমের মতো হয়। এরপর ঠান্ডা হওয়া ক্ষীর ক্রিমের সঙ্গে মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আইসক্রিমের মোল্ডে ঢেলে ফ্রিজারে সেট করতে দিন।

দুই ঘণ্টা পরপর (দুই-তিনবার) একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন, যাতে বরফ না জমে । ৭–৮ ঘণ্টা পর আইসক্রিম পুরো জমে গেলে ফ্রিজ থেকে বের করে পেস্তা বাদাম কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর