1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ক্ষমতার লোভে বিএনপি যে কোন দেশের দাসত্ব করতে পারে : কাদের।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ক্ষমতার লোভে যে কোনো দেশের দাসত্ব করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, লন্ডন থেকে দেওয়া আন্দোলন-সংগ্রামের ডাকে কেউ সাড়া দেবে না।

শনিবার (২৯ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগ সব দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে চলে- এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতার লোভে যে কোনো দেশের দাসত্ব করতে পারে।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর