1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ক্রিকেট দল নিয়ে নেপাল গেলেন ফুটবল কোচ!

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৬৭ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | যে রাঁধে, সে চুলও বাঁধে; প্রবাদটি খেঁটে গেলো জাতীয় ফুটবল দলের সাবেক ডিফেন্ডার ও কোচ আবু আহমেদ ফয়সালের বেলায়। বসুন্ধরা কিংসসহ পাঁচটি ক্লাবের ফুটবল দলকে কোচিং করানো ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল নিয়ে এখন নেপালের কাঠমান্ডুতে!

সোমবার কাঠমান্ডুতে শুরু হয়েছে টি-টোয়েন্টি নেপাল কাপ ক্রিকেট। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৮ দল অংশ নিচ্ছে নেপাল স্টুডেন্টস ইউনিয়ন (এনএসইউ) আয়োজিত এই টুর্নামেন্টে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল দল ১৯৯৬ সালে এমন একটি টুর্নামেন্টে অংশ নিয়েছিল ভারতের কলকাতায়। আবু ফয়সাল তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কলকতায় খেলেছিলেন নিজ প্রতিষ্ঠানের হয়ে। দীর্ঘদিন পর গত বছর ঢাকা বিশ্ববিদ্যায় রাশিয়ায় এমন একটি টুর্নামেন্টে দল পাঠিয়েছিল ব্যাডমিন্টন, টেবিল টেনিস, অ্যাথলেটিক ও সাঁতারে। প্রথমবারের মতো ক্রিকেট দল গেলো নেপালে।

আবু ফয়সাল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টর। দায়িত্বে আছেন ক্রিকেটের ইনচার্জ হিসেবেও। ক্লাব ফুটবল ও জাতীয় দলের জার্সিতে মাঠ মাতালেও ফয়সাল ক্রিকেট খেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওই অভিজ্ঞতাই তাকে বানিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের কোচ।

ঢাকা বিশ্ববিদ্যালয় এরই মধ্যে একটি ম্যাচ খেলেছে। স্বাগতিক দেশের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে ৮ উইকেটে। ত্রিভুবন বিশ্ববিদ্যালয় প্রথমে ব্যাট করে ১৯.১ ওভারে ১০৩ রান করে অলআউট হয়। জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয় মাত্র ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৪ রান করে।

ফুটবলের ‘এ’ লাইসেন্সধারী কোচ আবু ফয়সাল ফুটবল দল পরিচালনা দারুণ উপভোগ করছেন। প্রথম ম্যাচ জয়ের পর কাঠমান্ডু থেকে আবু ফয়সাল উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘ফুটবলাররা সব খেলাই পারেন। ক্রিকেট কোচ হিসেবে আমি দারুণ উপভোগ করছি। ১৬ জন খেলোয়াড় নিয়ে আমরা এখানে এসেছি। ২৮ জানুয়ারি ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর