1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ক্রিকেটারদের মানসিকভাবে চাঙা করাই প্রথম লক্ষ্য : আশরাফুল

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

কিছুই জানতেন না তিনি। তাকে এখনই বাংলাদেশের স্পেশালিস্ট ব্যাটিং কোচ করা হতে পারে- এমন চিন্তাও আসেনি মাথায়। বোর্ড থেকেও কেউ তাকে কিছু জানাননি। কারণ, মোহাম্মদ আশরাফুল এখন অবস্থান করছেন কক্সবাজার। সেখানে জাতীয় লিগে বরিশালের খেলা চলছে। বরিশাল কোচ হিসেবে আশরাফুল দলের সঙ্গে সমুদ্র সৈকতের শহরেই অবস্থান করছেন।

সমুদ্র সৈকতের ধারে বসেই রাত সোয়া ১০টা নাগাদ সাংবাদিকদের কাছ থেকে খবর পেলেন, আয়ারল্যান্ডের সঙ্গে হোম সিরিজে তাকেই করা হয়েছে টিম বাংলাদেশের ব্যাটিং কোচ।

এ যেন স্বপ্ন সত্য হওয়ার মতোই! মোহাম্মদ আশরাফুলের আনন্দ আর ধরে না। মুঠোফোনে বিজনেস ডাইজেস্টকে তাৎক্ষণিক অনুভূতি জানাতে আশরাফুল বলেন, অন্য টেস্ট খেলুড়ে দেশ হলে হয়ত আনুষ্ঠানিকভাবে খেলা ছাড়ার পরপরই একটা না একটা অফার আসতো। তবে, আমাদের দেশে সে প্র্যাকটিসটা কম। তাই এত তাড়াতাড়ি জাতীয় দলের কোচিং প্যানেলে জায়গা পাবো, তা ভাবিনি।

আশরাফুল আরও বলেন, সত্যি বলতে কী, আমি এখন জাতীয় দলের ব্যাটিং কোচ হবো, আমাকে অত বড় দায়িত্ব দেওয়া হবে- তা চিন্তাও করিনি। আশা ছিল ভবিষ্যতে বয়সভিত্তিক দলগুলোয় কোচিং করাতে পারবো হয়তো। সরাসরি বাংলাদেশ দলের স্পেশালিস্ট ব্যাটিং কোচ হবো, তা ভাবিনি। আপনাদের কাছ থেকেই শুনলাম। জানলাম। আমাকে জাতীয় দলের ব্যাটিং কোচ করা হয়েছে।

বিজনেস ডাইজেস্টের সঙ্গে রাত সোয়া ১০টা নাগাদ আশরাফুল যখন মুঠোফোনে কথা বলেন, তখন তার প্রথম কথা ছিল- খুব ভালো লাগছে। আমার জীবনের একটা স্বপ্ন ছিল জাতীয় দলের সঙ্গে কাজ করার। আমি মনে মনে ভাবতাম, চাইতাম আমার খেলোয়াড়ি জীবনে শেখা বিষয়গুলো এবং দীর্ঘ অভিজ্ঞতা থেকে জানা, বোঝা বিষয়গুলো বর্তমান প্রজন্ম ও ভবিষ্যত প্রজন্মের সঙ্গে শেয়ার করতে। তাদের নিয়ে কাজ করতে। মহান আল্লাহ আমাকে সে সুযোগ দিলেন। আমি আবেগ আপ্লুত। খুব ভালো লাগছে।

সাবেক এই ক্রিকেটার বলেন, প্রাণপণ চেষ্টা থাকবে জাতীয় দলের ব্যাটারদের নিয়ে কাজ করার। তাদের পারফরমেন্স যেন ভালো হয়, সেটাই হবে আমার প্রধান লক্ষ্য।

বাংলাদেশের ব্যাটারদের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো না। বেশিরভাগই ফর্মে নেই। রান খরায় ভুগছেন।

ওয়েষ্ট ইন্ডিজের সঙ্গে সাদা বলে ওয়ানডে আর টি টোয়েন্টি ফরম্যাটে সেভাবে বলতে গেলে কেউই তেমন ভালো খেলেননি। ওদিকে আয়ারল্যান্ড সিরিজ দরোজায় কড়া নাড়ছে। আগামী ১১ নভেম্বর থেকে সিলেটে প্রথম টেস্ট। আর ১৮ নভেম্বর শেরে বাংলায় দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর আবার ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজও খেলবে টিম বাংলাদেশ।

এত অল্প সময়ের মধ্যে আপনি কী করতে চেষ্টা করবেন এবং আপনার প্রথম কাজ কী হবে- এমন প্রশ্নে আশরাফুলের ব্যাখ্যা, আমার একটা সুবিধা হলো, এখন যারা জাতীয় দলে খেলছেন, তাদের প্রায় সবার সঙ্গেই আমি খেলেছি। তাদের সবাইকে খুব ভালো চিনি-জানি। সবার ব্যাটিং সম্পর্কেই মোটামুটি পরিষ্কার ধারণা আছে।

তিনি বলেন, আমি জানি তারা কে কেন ব্যর্থ হচ্ছে। আর কে কখন কী কারণে ভালো খেলছেন সেটাও আমার জানা। আমি প্রথমে ক্রিকেটারদের সঙ্গে সেটা নিয়েই কথা বলবো। এখনই স্কিল, টেকনিকে না গিয়ে তাদের মানসিকভাবে চাঙা করার চেষ্টা করবো। তাদের সঙ্গে কথা বলবো।

এক ঝাঁক বিদেশি কোচের সঙ্গে কাজ করাটা কোনো বাধা কি না, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ জাতীয় দলের নতুন ব্যাটিং কোচের উত্তর- না, না। তা কেন হবে? আমিতো গ্লোবাল টি-টোয়েন্টি আসরে এবং বিপিএলে রংপুরের সঙ্গে কাজ করেছি। সেখানেও ভীনদেশি কোচরা ছিলেন। আমার কোনো অসুবিধাই হয়নি। আমি বেশ স্বচ্ছন্দেই কাজ করেছি। সেই অভিজ্ঞতাটা আমার ভালো। আশা করছি, আমার জাতীয় দলে কাজ করার ক্ষেত্রেও সেই অভিজ্ঞতাটাই বেশ কাজে দেবে। তাই আমি চিন্তার কোনো কারণই দেখছি না। আমি আশা করছি নিজের মতো করেই ক্রিকেটারদের নিয়ে কাজ করতে পারবো। তাদের মেন্টালি চাঙা করাই থাকবে আমার প্রথম লক্ষ্য।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর