জ্যেষ্ঠ প্রতিবেদক | নোয়াখালী জেলার কৃতি সন্তান মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ছাত্রজীবন থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে মেধাতালিকায় যথাক্রমে ১০ম ও ৬ষ্ঠ স্থান লাভ করেছিলেন। পরবর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও এম এ পরীক্ষায় ১ম শ্রেণি পেয়ে শিক্ষাজীবন সমাপ্ত করেন। দেশ গড়তে ও দেশের মানুষের সেবা করতে ১৯৯৫ সালে বিসিএস ক্যাডার হয়ে কাস্টম কর্মকর্তা হিসেবে সুপারিশ প্রাপ্ত হন। সফলভাবে পেশাগত প্রশিক্ষন সম্পন্ন করে ১৯৯৬ সালে কর্মজীবনের ১ম কর্মস্থল পাবনা জেলাতে যোগদান করেন। কর্মজীবনের শুরু থেকেই প্রতিনিয়তই দক্ষতা, মেধা ও দেশ প্রেমের সমন্বয়ে তিনি নিজেকে প্রস্তুত করেন দেশ ও জনগনের একজন সেবক হিসেবে।
ক্যারিসমেটিক মেধা আর প্রজ্ঞায় অদম্য সাহসিকতার অনন্য ব্যক্তিত্ব বেলাল হোসেন চৌধুরী,দক্ষতা, সততা ও পেশাদারীত্বের জন্য অনেক গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি লাভ করেন। প্রতিটি জায়গায় তিনি সফলতা ও অসামান্য কৃতিত্বের সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী বেনাপোল স্থল বন্দরের কমিশনার অব অ্যাট কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট থাকাকালীন সময়ে দেশের গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরটিতে আধুনিক ও স্মার্ট কাস্টমস ব্যবস্থা গড়ে তুলেন। সকলের জন্য তড়িৎ গতিতে সেবার দ্বার উন্মোচন ও সবোর্চ্চ রাজস্ব সংগ্রহসহ করে বহুমুখী সফলতার শিরোনাম হয়েছেন। এই দেশপ্রেমিক কর্মকর্তা সবসময় আপোষহীন থাকেন কালোবাজারী আর দেশ বিরোধীদের সাথে।
২০১৯ সালে আড়াইটন ওজনের এশিয়ার সর্ববৃহৎ ভায়াগ্রার চালান বেনাপলে স্থল বন্দর দিয়ে খালাস হওয়ায় সময় আটক করেন তিনি। ঐ সময়ে চালানটি আটকে দেওয়ার জন্য তাকে প্রাননাশের হুমকি দেওয়া হয়। বিভিন্ন প্রভাবশালী মহল থেকে চাপ আসে আমদানীকৃত পণ্যকে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু দেশপ্রেমিক, সাহসী ও দৃঢ় মনোবলের অধিকারী এই কর্মকর্তা কারো কাছেই নতি স্বীকার না করে মাদকের হাত থেকে দেশকে বাচাঁতে চালানটি আটকে দেন। ঐ সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান চোরাচালান রোধে আরও কঠোর নির্দেশ দেন।
তাছাড়া কুমিল্লা জেলায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট প্রতিষ্ঠার ২০২১ সালে তিনি কমিশনারেট হিসেবে তার টিম নিয়ে ফেনসিডিলের একটি বড় চালান কাভার্ড ভ্যান আটক করেন। ৫৮১ বোতলবাহী একটি কাভার্ড ভ্যান যার নম্বর লক্ষীপুর ট-১১-০০০৭। তাছাড়া কুমিল্লায় দায়ীত্ব পালনের সময়ে ডিজিটাল ব্যবস্থাপনায় ভ্যাট রিটার্নে দাখিলকে এনবিআরের অগ্রাধিকার এজেন্ডা হিসেবে ঘোষনা দেওয়ার পর,তিনি অনলাইন ভ্যাট রিটার্নের কার্যক্রমে ১২টি কমিশনারেটর মধ্যে টানা ১৬ বার প্রথম স্থান অর্জন করেন। কুমিল্লায় প্রায় শতভাগ অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল হয়। ২০২১-২২ অর্থবছরে ৩২২৫ কোটি রাজস্ব সংগ্রহ করেন। একমাসে সর্বোচ্চ ৫৬৯ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেন। পেশাগত উৎকর্ষ সাধনের জন্য দেশে ও দেশের বাইরে কাস্টমস ভেলুয়েশন, কাস্টমস একাডেমী, মালেয়শিয়া, কাস্টম কৌশল, কোরিয়া কাস্টমস, কোয়িকা দক্ষিন কোরিয়া, কাস্টমস ভেলুয়েশন, ফ্রান্স ও নেদারলেন্ডস, থাইল্যান্ড, কোস্টারিকা, কানাডা থেকে রাজস্ব খাতকে আরও গতিশীল ও জনবান্ধব করার জন্য উচ্চতর প্রশিক্ষন গ্রহণ করেন।
তাছাড়াও ব্যক্তিগত অভিজ্ঞতা অর্জনের জন্য যুক্তরাষ্ট্র, হংকং, জার্মানি, লুক্সেমবার্গ, বেলজিয়াম, পাকিস্থান, ভ্রমন করেন। স্কলারশীপ পেয়ে জাপান যান। মেধা-প্রজ্ঞা আর সাহসীকতার স্বীকৃতি হিসেবে বর্তমানে তিনি এনবিআর এর সদস্য নিযুক্ত হয়েছেন। এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ কাজ করে এনবিআরকে আরও গতিশীল ও জনবান্ধব করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সফলতার পথে নিরন্তর ছুটে চলা কর্মব্যস্ত বেলাল চৌধুরী মানুষের কাছে একজন সংগঠক ও মানবিক মানুষ হিসেবে সুপরিচিত। সামজ সেবা করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড এর সদস্য হিসেবে একালার উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ন অবদান রাখছেন এবং তার এলকার মানুষের পাশে দাড়াঁবার জন্য সদা সচেষ্ট থাকেন। তার বর্নাঢ্য কর্মজীবন আরও বর্ণিল ও সাফল্যমন্ডিত হবে এমনটাই প্রত্যাশা সবার।