1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ক্যারিবিয়ান-পূর্ব প্রশান্ত সাগরে মার্কিন অভিযান: ৪ মাসে নিহত ১২৬

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৪৩ বার পঠিত

ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে গত প্রায় চার মাসে মোট ৩৬ বার অভিযান চালিয়েছে মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ড; আর এসব অভিযানে নিহত হয়েছেন কমপক্ষে ১২৬ জন। ২৬ জানুয়ারি সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড।

উল্লেখ্য, সাগরপথে মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে ‘বন্যার মতো’ মাদকের চালান যুক্তরাষ্ট্রে ঢুকছে— অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক ‘মাদকবাহী’ নৌযানগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেন ট্রাম্প। গত সেপ্টেম্বরে এ নির্দেশ দিয়েছিলেন তিনি।

ট্রাম্প এই নির্দেশ দেওয়ার পর গত সেপ্টেম্বর থেকেই ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে অভিযান শুরু করে মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ড। সোমবারের বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, সেপ্টেম্বরের পর থেকে এ পর্যন্ত মোট ৩৬ দফা অভিযানে যে ১২৬ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১১৬ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১০ জনের লাশ সাগরে ভেসে গেছে, তবে তারা যে মার্কিন হামলায় নিহত অবস্থাতেই নিখোঁজ হয়েছেন— তা নিশ্চিত।

এছাড়া মার্কিন হামলা থেকে বাঁচতে এই নিহতদের মধ্যে অন্তত ৮ জন নৌযান বা ছোটো জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিয়েছিলেন। তারাও নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর