1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

‘স্ত্রী ২’-এর অভাবনীয় সাফল্যের পর থেকেই বলিপাড়ায় সাফল্যের নতুন সংজ্ঞা লিখছেন শ্রদ্ধা কাপুর। সাফল্যের এই জোয়ারে এবার নিজের পারিশ্রমিক এক লাফে তিনগুণ বাড়িয়ে দিয়ে ইন্ডাস্ট্রিকে তাক লাগিয়ে দিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। যার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার আসন্ন এক ভিন্নধর্মী প্রজেক্ট।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্রদ্ধা কাপুর বর্তমান সময়ে দারুণ সময় কাটাচ্ছেন। বক্স অফিসে ব্লকবাস্টার হিট উপহার দেওয়ার পর এবার তিনি খবরের শিরোনামে এসেছেন নিজের পারিশ্রমিক বাড়ানোর কারণে। আগামী সিনেমা ‘ইথা’-র জন্য প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই তারকা, যা তার আগের পারিশ্রমিকের তুলনায় প্রায় তিনগুণ বেশি।

যদিও অভিনেত্রী কিংবা ছবির নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি, তবে বলিপাড়ার অন্দরে এই ফি বৃদ্ধির গুঞ্জন বেশ জোরালো রূপ নিয়েছে। চলতি দশকের অন্যতম সফল সিনেমা ‘স্ত্রী ২’-এর আকাশছোঁয়া সাফল্যের পরই শ্রদ্ধার ক্যারিয়ারে এই বড় পরিবর্তন এসেছে।

পরিচালক লক্ষ্মণ উটেকরের আগামী ছবি ‘ইথা’ প্রখ্যাত লাবণী নৃত্যশিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবনের উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। এই চলচ্চিত্রে শ্রদ্ধাকে তার চিরচেনা গ্ল্যামারাস রূপের বাইরে সম্পূর্ণ ভিন্ন এবং অভিনব একটি চরিত্রে দেখতে পাবেন দর্শকরা, যা তার অভিনয় জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

ইতোমধ্যেই ছবিটির টিজার প্রকাশ্যে এসেছে এবং তা নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। টিজারে শ্রদ্ধার নতুন লুক ও নিপুণ অভিনয়ের ঝলক দর্শকের মাঝে বাড়তি কৌতূহল তৈরি করেছে। সব ঠিকঠাক থাকলে আগামী ২০২৬ সালের ৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে প্রতীক্ষিত এই সিনেমাটি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর