1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কোটা আন্দোলন : সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ, তীব্র যানজট

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | সরকারি চাকরিতে কোটা বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে যানজটে অচল হয়ে পড়েছে পুরো নিউমার্কেট, নীলক্ষেত ও সায়েন্সল্যাব এলাকা।

রোববার (৭ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটে সায়েন্সল্যব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে নীলক্ষেত থেকে সায়েন্সল্যবমুখী সড়ক, শাহবাগ থেকে সায়েন্সল্যবমুখী সড়ক, ধানমন্ডি থেকে সায়েন্সল্যবমুখী সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায়। এসব সড়কে আটকে থাকা যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। বাস, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকারসহ অনেকেই ব্যক্তিগত যানবাহন নিয়ে আটকা পড়েছেন।
মৌমিতা বাসের চালক মামুন বলেন, কিছুই জানি না। গাড়ি নিয়ে সায়েন্সল্যব আসতে দেখি রাস্তা বন্ধ। এখানেই প্রায় এক ঘণ্টা দাঁড়ায়ে আছি। কখন ছাড়বে জানি না।

পরিবারসহ প্রাইভেটকারে শ্যামলী যাচ্ছিলেন সুরাইয়া বেগম। যানযটে তিনিও আটকা পড়েছেন। সুরাইয়া বলেন, বাচ্চাদের দিয়ে শ্যামলী আত্মীয়ের বাসায় যাচ্ছি, মাঝরাস্তায় আটকা পড়লাম। সামনে পেছনে কোথাও যেতে পারছি না। ভোগান্তিতে পড়ে গেলাম।

এছাড়া যানজট থাকায় অনেককেই বাস থেকে নেমে হেঁটে রাস্তা পারাপার হতে দেখা গেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর