1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কোটা আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগ করবেননা : ব্যারিস্টার খোকন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগ না করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। রোববার (১৪ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ব্যারিস্টার খোকন বলেন, দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলন করা সাংবিধানিক অধিকার। কোটা আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের এই আন্দোলনে পুলিশ লেলিয়ে দেবেন না। কোনও ধরনের বলপ্রয়োগ করবেন না।

সরকারকে উদ্দেশ্য করে বার সভাপতি বলেন,আন্দোলনকারীদের ওপর যদি পুলিশ লেলিয়ে দেওয়া হয়, তার দায় সরকারকে নিতে হবে। এসময় ব্যারিস্টার খোকন, বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের বারের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক,ফজলে ইলাহী অভি, ফাতিমা আক্তার উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর