1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার প্রস্তাব।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতা করার প্রস্তাব দিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম বীর উত্তম।

বৃহস্পতিবার (২০ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় এ প্রস্তাব দেন তিনি।

চাকরিতে কোটাবিরোধী আন্দোলনের বিষয়ে রফিকুল ইসলাম বলেন, আমরা যুদ্ধ করেছিলাম এ প্রজন্মকে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। তারা আন্দোলন করছে, সেই ভাষা আমাদের বুঝতে হবে। সেটা অনুধাবন করে আমাদের সমঝোতার মাধ্যমে মিটমাট করতে হবে। যাতে এ আন্দোলনটা জনগণকে আমাদের পক্ষ থেকে সরিয়ে নিয়ে না যায়। কারণ এ প্রজন্মের কাছে একদিন আমরা ক্ষমতা হস্তান্তর করব।

বিদেশি ঋণ না নিতে পারলে আগামী অর্থবছরে সরকারের উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন চাঁদপুর-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম। বাজেটে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঘাটতি থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ঘাটতি বাজেট পূরণে ঋণ নিতে না পারলে উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা সেটা হতে দেব না। অতীতেও আমরা ঘাটতি বাজেট নিয়ে আলোচনা করেছি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ভাতা ১০ হাজার ও সদস্যদের ভাতা ৮ হাজার টাকা করার প্রস্তাব করেন আওয়ামী লীগের এমপি শাজাহান খান। গার্মেন্টস, পরিবহন শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং প্রথা চালুর প্রস্তাব করেন শাজাহান খান। বিএনপির রাষ্ট্র মেরামতের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, তারা কি দেখে নাই তাদের দলে ঘুণে ধরেছে। এ দলকে রক্ষার জন্য আপনারা কী করবেন সেটা ভাবেন। শেখ হাসিনাকে উৎখাতের চিন্তা বাদ দিয়ে নিজেদের কথা ভাবুন। আপনারা কীভাবে রাজনীতিতে টিকে থাকবেন সেই কথাটা ভাবুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর