1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কেন ভেঙে গিয়েছিল সালমান-ঐশ্বরিয়ার বিয়ে, জানালেন ভাই আরবাজ

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৯৪ বার পঠিত

এখনও নাকি ঐশ্বরিয়া রাইকে ভুলতেই পারেননি সালমান খান। বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ভাইজানের। কিন্তু মনে থেকে গেছে পুরনো প্রেম। এমন দাবি অবশ্য সালমানের অনুরাগীদের। তার কারণ, একটা সময়ে সালমান ও ঐশ্বরিয়ার রসায়নে মুগ্ধ ছিলেন তারা।

‘হাম দিল দে চুকে সানাম’ ছবির শুটিং থেকে প্রেম শুরু সালমান ও ঐশ্বরিয়ার। সেই প্রেম নিয়ে চর্চাও হয়েছিল বিস্তর। ঐশ্বরিয়ার প্রেমে নাকি সেই সময়ে ডুবে ছিলেন সালমান। এমনকি বিয়ের কথাও ভেবেছিলেন। কিন্তু তার মাঝেই ঘটে ছন্দপতন। ভেঙে যায় সেই সম্পর্ক।

কেন বিয়ের পরিকল্পনা পর্যন্ত পৌঁছে গিয়েও সম্পর্ক ভেঙে গিয়েছিল? জানিয়েছিলেন সালমানের ভাই আরবাজ খান।

অভিনেতার ভাইয়ের ভাষ্যমতে, বিয়ের জন্য নাকি একেবারেই প্রস্তুত ছিলেন না ঐশ্বরিয়া। সেই কারণেই নাকি সালমানের সঙ্গে সম্পর্কে চিড় ধরে।

নব্বইয়ের দশকে বিশ্বসুন্দরীর খেতাব জেতার পরে পর পর ছবিতে অভিনয় করছিলেন ঐশ্বরিয়া। সেই সময়ে অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ ছিলেন দর্শক। তার ক্যারিয়ারও ছিল ঊর্ধ্বমুখী। তাই তখনই বিয়ে করতে চাননি ঐশ্বরিয়া। অন্যদিকে, সালমান বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন।

আরবাজ জানিয়েছিলেন, সালমানের ভাবমূর্তি নিয়েও নাকি ঐশ্বরিয়ার পরিবারে সমস্যা ছিল। অভিনেত্রীর বাবার ধারণা ছিল, মহিলাদের সঙ্গে সালমানের ওঠাবসা একটু বেশিই। তাই সালমানকে জামাই হিসেবে মেনে নিতে আপত্তি ছিল তারও। অন্যদিকে, কাজ নিয়ে ব্যস্ত ছিলেন ঐশ্বরিয়া। সংসারে মন দিতে চাননি তখন।

সম্পর্কে চিড় ধরার পরে নাকি ভেঙে পড়েছিলেন সালমান। রাগের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারতেন না তিনি। অল্পেই চটে যেতেন। একবার ছবির সেটেও নাকি ঐশ্বরিয়ার উপর চিৎকার-চেঁচামেচি করেছিলেন তিনি। এমনকি একটি ছবি থেকে ঐশ্বরিয়াকে বাদ পড়তে হয়েছিল সালমানের জন্যই।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর