1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু, ফি ১২০০ টাকা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক শ্রেণির ভর্তির আবেদন শুরু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে ১৬ মার্চ পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে এ আবেদন করতে পারবেন।

চলতি শিক্ষাবর্ষে তিন হাজার ৮৬৩ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) যারা ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী, তাদেরও আবেদনের সুযোগ রেখেছে কৃষি গুচ্ছ ভর্তি কমিটি।

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

আবেদন ফি ও সময়সীমা :

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন গ্রহণের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত। আবেদন ফি এক হাজার ২০০ টাকা। অনলাইন ফরমের নির্ধারিত স্থানে থাকা নির্দেশনা মেনে মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের যে কোনো একটির মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর