1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল ৩০ অক্টোবর

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | কয়েক দফা তারিখ পরিবর্তনের পর অবশেষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দেশের মূল ৮টি এবং ৩টি উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এখন ফলাফলের অপেক্ষায়। কবে ফল প্রকাশ করা হবে, তা নিয়ে জানতে আগ্রহী তারা।

ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। ফল প্রকাশের পর কয়েক দফায় নিশ্চায়ন ও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলবে। অনলাইনের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে। এরপর ৯ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তি নেবে কর্তৃপক্ষ।

এবার কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্বে রয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ভর্তি কমিটি সূত্র জানায়, এবার কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে তিন হাজার ৭১৮টি। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৭৫ হাজার ১৭ জন। সে হিসেবে এক আসনের বিপরীতে লড়বেন প্রায় ২০ জন ভর্তিচ্ছু।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮টি, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে ২৭০টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি আসন রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর