1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কুমিল্লায় ন্যাশনাল লাইফের বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি | কুমিল্লা |
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পঠিত

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কুমিল্লা এরিয়ায় ১ কোটি ৭৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। রোববার (৬ জুলাই) কুমিল্লা এরিয়ার উদ্যোগে নগরীর একটি আভিজাত হোটেলে আয়োজিত বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করেন।

কোম্পানির কুমিল্লা কান্দিরপাড় ও লাকসাম এরিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. খোরশেদ আলমের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট অঞ্চলের উন্নয়ন প্রধান এসভিপি মো. মফিজুল ইসলাম, গৌরীপুর ও চাঁদপুর এরিয়ার ভাইস প্রেসিডেন্ট মো. শামীম খাঁন ও কুমিল্লা জনবীমা এরিয়ার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. কামরুজ্জামান স্বপন। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. কাজিম উদ্দিন বলেন, বীমা একটি সেবামূলক পেশা, বীমার মাধ্যমে মানুষ অর্থনৈতিকভাবে স্বাভলম্বী হয়। যে কোন বিপদের সময় বীমার টাকা পরিবারের পাশে দাঁড়ায়। তিনি আরও বলেন, ন্যাশনাল লাইফ বিগত ৪১ বছরে ৭২ লক্ষাধিক গ্রাহককে বীমার আওতায় আনতে সক্ষম হয়েছে। আগামী ৫ বছরে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ন্যাশনাল লাইফের বীমা সেবা পৌঁছে দেয়া হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর