1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কীভাবে তৈরি করবেন ম্যাংগো কাস্টার্ড ডেসার্ট

লাইফস্টাইল ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৬৬ বার পঠিত

গ্রীষ্মের তাপদাহে শরীর-মনের সব শক্তি যেন শুষ্ক বাতাসে মিশে যায়। ঠিক এমন কোন মুহূর্তে বাড়িতে ফিরে যদি ফ্রিজে স্বাস্থ্যকর একটি ঠান্ডা ডেসার্ট পেয়ে যান, তাহলে কেমন হয়? এমনই একটি ডেসার্ট হলো ম্যাংগো কাস্টার্ড ডেসার্ট যা বানিয়ে ফ্রিজে রাখলে পরদিন যেকোন সময় উপভোগ করতে পারবেন এক টুকরো ঠাণ্ডা আনন্দ।

এই ডেসার্টটি কাস্টার্ডের হালকা ঘনত্ব আর পাকা আমের মিষ্টি সুবাসের এক দারুণ মিশ্রণ। জেনে নিন কীভাবে তৈরি করবেন এই ম্যাংগো কাস্টার্ড ডেসার্ট-

উপকরণ :
২ কাপ তরল দুধ

২ টেবিল চামচ কাস্টার্ড পাউডার

৩-৪ টেবিল চামচ চিনি (স্বাদ অনুযায়ী বাড়ানো-কমানো যাবে)

১টি পাকা আম (কিউব করে কাটা)

সামান্য বাদাম ও কিশমিশ (ঐচ্ছিক, তবে সৌন্দর্য বাড়ায়)

তৈরি করার সহজ পদ্ধতি:
প্রথমেই ১/৪ কাপ ঠাণ্ডা দুধে কাস্টার্ড পাউডার ভালোভাবে গুলিয়ে রাখুন। এবার বাকি দুধ চুলায় বসিয়ে দিন। ফুটে উঠলে চিনি মেশান। এরপর ধীরে ধীরে কাস্টার্ড মিশ্রণটি ঢালুন এবং ক্রমাগত নেড়েই যান, যেন দলা না পড়ে। কয়েক মিনিট নাড়াচাড়া করার পর যখন মিশ্রণটি ঘন হয়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিন। এরপর ফ্রিজে কয়েক মিনিট রেখে দিন।

কাস্টার্ড ঠান্ডা হলে তাতে মিশিয়ে দিন কিউব করে কাটা আম। চাইলে বাদাম ও কিশমিশ দিয়ে আরও আকর্ষণীয় করতে পারেন। পরিবেশনের সময় চাইলে বরফকুচিও ব্যবহার করা যায়।

গরমের দুপুরে যখন চারপাশে শুধুই ক্লান্তি, তখন এক বাটি ঠান্ডা কাস্টার্ড যেন প্রশান্তির উৎস। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারেন এই মুখরোচক স্বাদের ডেসার্টটি

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর