1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কিমা পুরি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

বিকেলের নাস্তায় পুরি হলে জমে যায় বেশ। বেশিরভাগ ক্ষেত্রেই এই পুরি বাইরে থেকে কিনে আনা হয়। কিন্তু সেগুলো অনেক বেশি অস্বাস্থ্যকর হওয়ার ভয় থাকে। কারণ বাইরের দোকানগুলোতে সাধারণত একই তেল অনেকবার ব্যবহার করা হয়। তাই বাইরের খাবার এড়িয়ে যাওয়াই ভালো। এর বদলে বাড়িতে তৈরি করে নিতে পারেন সুস্বাদু কিমা পুরি। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে:

মাংসের কিমা- আধা কাপ

আদা বাটা- আধা চা চামচ

রসুন বাটা- আধা চা চামচ

কাঁচা মরিচ কুচি- ৫-৬ টি

পেঁয়াজ কুচি- আধা কাপ

ধনিয়া পাতা কুচি- ২ টেবিল চামচ

পুদিনা পাতা কুচি- ২ টেবিল চামচ

ময়দা-২ কাপ

টেস্টিং সল্ট- ১/২ চা চামচ

লবণ- স্বাদমতো

তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন:

এককাপ পানি, আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে কিমা সেদ্ধ করে নিন। কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ হালকা ভেজে কাঁচা মরিচ কুচি, টেস্টিং সল্ট, ধনিয়া পাতা ও পুদিনা পাতা দিয়ে ভাজাভাজা হলে নামিয়ে নিন।

ময়দার সঙ্গে ৫ টেবিল চামচ তেল ও লবণ দিয়ে ঝরঝরে করে নিন। এরপর তাতে পরিমাণমতো পানি মিশিয়ে মথে নিন। ময়দার ডো ভাগ করে নিন। একটি করে ডো-এর ভেতর কিমা দিয়ে ভালোমতো মুড়ে নিন। এবার আলতো হাতে রুটির মতো বেলে নিন। এভাবে সবগুলো পুরি তৈরি করে নিন।

এবার কড়াইতে তেল গরম করে তাতে পুরিগুলো ভেজে তুলুন। চুলার আঁচ মিডিয়াম লো রাখবেন, নয়তো পুরি পুড়ে যেতে পারে। সোনালি রঙের হয়ে এলে পুরিগুলো তুলে নিন। এবার সস বা সালাদ দিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু কিমা পুরি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর