এমপিওভুক্ত শিক্ষকরা কিছু দিনের মধ্যেই পে-স্কেল পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার ৪৫তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা এবছর সর্বাধিক বাজেট পেয়েছি। সবাই আমরা নতুন পে-স্কেল পেয়েছি। অর্থাৎ শিক্ষকদের খানিকটা দুর্বলতা যেখানে ছিলো সেটা কেটে গেছে। শুধু আপনারা নয় আমাদের এমপিওভুক্ত শিক্ষকরাও একই পে-স্কেল পেতে যাচ্ছেন। শিক্ষার সার্বিক উন্নয়নে সবাই মিলে এগিয়ে যেতে হবে। আগামীদিনের শিক্ষা ব্যবস্থা একটা বৈশ্বিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, আপনারা সবাই গবেষণা করবেন এটা আমি চাই। আপনারা কিছুদিন শিক্ষকতা করার পরে সকলেই গবেষণা করবেন পিএইচডি নেবেন। তবে এখনই নয় আপনারা লেকচার শিপটা আগে শেষ করেন পর যখন সহকারী অধ্যাপক তখন সবাই গবেষণার সঙ্গে যুক্ত হবেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.