1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কিছু উচ্চাভিলাষী নেতা পিআর প্রবর্তনের চেষ্টা করছেন : এম এ মালেক

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

কিছু উচ্চাভিলাষী নেতা সংসদীয় ব্যবস্থাকে দুর্বল করতে পিআর পদ্ধতি প্রবর্তনের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক।

তিনি বলেন, এই ষড়যন্ত্রের লক্ষ্য প্রাণ হারানো ছাত্রদের জন্য ন্যায়বিচার বন্ধ করা এবং নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া।

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের সময় ক্ষেপণের জন্য দেশব্যাপী ষড়যন্ত্র চলছে বলেও জানান এই বিএনপি নেতা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে বিমানবন্দরে বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

সিলেট-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী এই নেতা বলেন, আমি আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এবং নির্বাচনের প্রস্তুতি নিতে এসেছি। ইনশাআল্লাহ, আমি ধানের শীষ প্রতীকে সিলেট-৩ আসনে জয়ী হবো এবং বিএনপি পুরো দেশে বিজয় অর্জন করবে। জনগণ বিএনপিকেই ভোট দেবে।

মালেক বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে চলেছেন।

তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, তরুণ ভোটাররা তাদের ভোট দেবেন এবং গ্রাম থেকে শহর পর্যন্ত উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে।

সিলেটবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান তিনি। ১ অক্টোবর তিনি সিলেট শহরে পূজামণ্ডপ পরিদর্শন করবেন বলেও জানান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর