1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৩ বার পঠিত

কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের পাশে চারজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান হওয়ার পর থেকেই কাশ্মীর নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান।

উভয় দেশই সম্পূর্ণরূপে কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে। তাছাড়া হিমালয় অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে দেশ দুইটি দুটি যুদ্ধ ছাড়াও প্রায়ই অসংখ্য ছোট ছোট সংঘাতে জড়িয়ে পড়ছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বুধবারের ঘটনায় দুই সেনা ও দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছেন, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলি চালিয়েছে, যার ফলে ভারতীয় বাহিনীও পাল্টা গুলি চালাতে বাধ্য হয়েছে।

এ বিষয়ে সংবাদমাধ্যম এএফপি জানতে চাইলে পাকিস্তানের সেনাবাহিনী মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। ভারতীয় সেনা কর্মকর্তারাও কোনো জবাব দেননি।

এই অঞ্চলে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসের আঘাতে দুই ভারতীয় সেনা নিহত হওয়ার দুই দিন পর এই ঘটনাটি ঘটেছে।

২০০৩ সালে প্রতিবেশী দেশ দুইটির মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে উভয় দেশই একে অপরকে তা লঙ্ঘনের জন্য প্রায়ই দোষারোপ করে থাকে।

গত মাসে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, কাশ্মীর সীমান্তে ভারতশাসিত অঞ্চলে প্রবেশের চেষ্টা করার সময় দুই বিদ্রোহী যোদ্ধাকে হত্যা করা হয়েছে।

মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটির স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে এর একীভূতকরণের দাবিতে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী এই অঞ্চলে মোতায়েনরত ভারতীয় বাহিনীর সঙ্গে লড়াই করেছে।

এই সংঘর্ষে কয়েক হাজার মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর