1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কাল থেকে সব পোশাক কারখানা খোলা থাকবে : শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | আগামীকাল (১৫ সেপ্টেম্বর) থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে কারখানা মালিক ও সংগঠনের নেতাদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামীকাল থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে। তবে দেশ ও শিল্পের স্বার্থে, শ্রমিক ভাই-বোনদের কর্মসংস্থানকে সুরক্ষিত রাখতে যদি কোনো কারখানায় শ্রমিক ভাই-বোনেরা কাজ না করেন, কাজ না করে কারখানা থেকে বের হয়ে যান, কারখানায় বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়, তাহলে সেই কারখানার মালিক ইচ্ছা করলে আইন অনুযায়ী কারখানা বন্ধ রাখতে পারবেন।

শিল্প উপদেষ্টা বলেন, আগামীকাল দেশের সব তৈরি পোশাকশিল্প কারখানা খোলা থাকবে। কোনো কারখানায় অস্থিরতা তৈরি হলে বিশেষ ব্যবস্থা নেবে সরকার। দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কেউ যদি কারখানা বন্ধ রাখার অপচেষ্টা করেন, সেটাও মনে রাখা হবে।

এর আগে হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, হঠাৎ মারপিট শুরু হয়ে গেলো-ভাঙচুর শুরু হয়ে গেলো। মালিকরা পালিয়ে বেড়াচ্ছে। অনেক কারখানায় লুট হয়ে গেছে। সেনাবাহিনী না থাকলে আরও অনেক পোশাক কারখানা লুট হয়ে যেত।

তিনি বলেন, ‘আজ ১৫ দিন যাবত কোনো কাজ হয় না। বাংলাদেশ ব্যাংকে যদি আমাকে বিশেষ ব্যবস্থা না করে দেয় আমি ৭৫ হাজার লোকের বেতন দিতে পারবো না। বিজিএমইএর তথ্যনুযায়ী এ পর্যন্ত ২৭০টি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। আমাদের যদি নিরাপত্তা না দেন এভাবে মার খেয়ে আর কারখানা চালাতে পারবো না। আমাদের নিরাপত্তা দেন, না হলে আমাদের পক্ষে কারখানা চালানো সম্ভব না।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কাল থেকে যদি দায়িত্ব নিতে পারেন ফ্যাক্টরি চলবে। ভারত, আমেরিকাসহ পাঁচ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ নিষিদ্ধ। কোনো কাস্টমার বাংলাদেশে আসছে না। আমরা প্রতিদিন ক্রেতাদের বলছি সব ঠিক হয়ে যাবে। তারা আমাদের বিশ্বাস করছে না। তারা অন্য দেশে চলে যেতে চাচ্ছে।’

সভায় সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান বলেন, ‘শ্রমিকদের দাবিগুলো যৌক্তিক, তবে সমাধান না হলে শিল্পের অস্থিরতা নিরসন সম্ভব নয়। পোশাক শিল্পকে রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে সেনাবাহিনী।’

সভায় আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ পোশাক শিল্পের উদ্যোক্তা এবং শ্রমিক নেতারা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর