1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কালুরঘাটে নতুন সেতুর নির্মাণকাজ শুরু ফেব্রুয়ারিতে : ফাওজুল কবির খান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রামে কর্নফুলী নদীর কালুরঘাট পয়েন্টে নতুন সেতুর নির্মাণকাজ আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‌‌‌আশা করছি ফেব্রুয়ারি মাসে কালুরঘাট সেতুর কাজ শুরু হবে।

চট্টগ্রামে আরও একটি রিফাইনারি নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমাদের একটি রিফাইনারি আছে, অনেক পুরোনো। আমরা আরেকটি রিফাইনারি নির্মাণের উদ্যোগ নিয়েছি। দুর্বৃত্তায়নের কারণে দ্বিতীয় রিফাইনারি প্রকল্পটি আগে বাস্তবায়ন হয়নি। আমরা সেটির অবসান ঘটিয়েছি।

অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা আরও বলেন, বিদ্যুৎখাতে কিছু সুখবর আছে। ২০১০ সালে পাশ করা আইনটি হাইকোর্ট সংবিধানবিরোধী বলেছেন। তবে আন্তর্জাতিক চুক্তি থেকে সহজে বের হওয়া যায় না। এজন্য আমরা ধীরস্থির এগোচ্ছি।

গ্যাসের সংকট মোকাবিলায় চলতি বছর সরকার ৫০টি কূপ খনন করবে জানিয়ে উপদেষ্টা বলেন, গ্যাস সংকটের কারণে প্রতিবছর ৬ হাজার কোটি টাকার গ্যাস আমদানি করা হয়। কিন্তু কূপ খনন করে গ্যাসক্ষেত্র আবিষ্কার করার চেষ্টাটাও হয়নি।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ হাসান, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল হোসেন প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর