1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কার জন্য ভারতে ফিরেছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার পঠিত

প্রিয়াঙ্কা চোপড়া এখন শুধু বলিউডের নয়, হলিউডেরও একজন বড় অভিনেত্রী। হলিউডে যাওয়ার পর বলিউডের সঙ্গে তার সম্পর্কের দূরত্ব তৈরি হয়। তবে এবার আবার তিনি ভারতে ফিরে এসেছেন অভিনয় করার জন্য। তিনি এস এস রাজামৌলি পরিচালিত সিনেমায় অভিনয় করছেন। মহেশ বাবুর বিপরীতে এ সিনেমায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা।

কিন্তু এস এস রাজামৌলির সিনেমার হাত ধরে ভারতে প্রত্যাবর্তনকরলেও বেশ কয়েক মাস ধরে গুজব ঘটেছিল, পরিচালক অ্যাটলি নাকি প্রিয়াঙ্কাকে নিজের সিনেমায় অভিনয় করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। আবার এমনটাও শোনা গিয়েছিল, এই সবই নাকি মিথ্যা। অ্যাটলি প্রিয়াঙ্কাকে কোনো সিনেমার অফারই দেননি। কি তাহলে আসল ঘটনা?

গুজবে শোনা যাচ্ছিল, আল্লু অর্জুনের বিপরীতে নাকি প্রিয়াঙ্কার অভিনয় করার কথা ছিল। আবার এমনটা রটেছিল, অ্যাটলি নির্মিত সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করার অফার পেয়েছিলেন প্রিয়াঙ্কা। অনেকে আবার মনে করছিলেন, এ সব খবর ভুয়া। এমন কিছুই হয়নি।

তবে সম্প্রতি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, সত্যিই অ্যাটলি সিনেমার অফার দিয়েছিলেন প্রিয়াঙ্কাকে। তবে স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় বা অন্য কোনো সমস্যা হওয়ায় প্রিয়াঙ্কা খুব বিনম্রের সঙ্গে পরিচালককে ফিরিয়ে দেন। অ্যাটলির পরিবর্তে তিনি বেছে নেন এসএস রাজামৌলিকে।

কিছুদিন আগে ওড়িশায় সম্পন্ন হয়েছে রাজামৌলির সিনেমার কিছু অংশের কাজ। প্রিয়াঙ্কা শুধুমাত্র এ সিনেমার জন্য নয় নিজের ভাইয়ের জন্যও ফিরে এসেছেন ভারতে। তবে কাজের ফাঁকেই তিনি আবার উড়ে গিয়েছিলেন বিদেশে, যেখানে নিক জোনাসের নতুন নাটকের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর