1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কারা সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে আমাদের জানান’

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে অন্তর্বর্তী সরকার বাজার সিন্ডিকেট শনাক্তে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আজাদ মজুমদার বলেন, সিন্ডিকেট শনাক্ত এবং ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। আমরা সবার সহযোগিতা চাই। যদি সিন্ডিকেটের বিষয়ে কোনো তথ্য থাকে, কারা দাম বাড়াচ্ছে এবং একচেটিয়া ব্যবসা করছে তা আমাদের জানান। সরকার অবশ্যই এ বিষয়ে পদক্ষেপ নেবে।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে উল্লেখ করে আজাদ বলেন, সরকার এরই মধ্যে পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি উল্লেখ করেন, ডিমের দাম বর্তমানে ঊর্ধ্বমুখী। তাই ডিম আমদানিতে শুল্ক ৩৩ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশ করা হয়েছে।

তিনি আরও জানান, ভোজ্যতেল আমদানি শুল্ক পাঁচ শতাংশ হ্রাস এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিমের দাম সহনীয় রাখতে পাইকাররা এখন সরাসরি কৃষকদের কাছ থেকে ডিম কিনবেন বলে জানান তিনি।

আজাদ বলেন, সরকার বিভিন্ন এলাকায় খোলা বাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় আলু, পেঁয়াজ ও সবজিসহ কৃষিপণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি শুরু করছে।

বর্তমানে ২০টি স্থানে পণ্য বিক্রি হচ্ছে, তবে বিক্রয় কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে বলে তিনি জানান। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এদিন রাজধানীর আব্দুল গণি রোডে আনুষ্ঠানিকভাবে এই কৃষিপণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন।

প্রাথমিকভাবে সরকার ২০টি স্থানে ট্রাকের মাধ্যমে ১০টি পণ্য বিক্রি শুরু করেছে। বিক্রয় কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে, খাদ্য ভবন, মানিক মিয়া এভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বোসিলা, রায়েরবাজার, রাজারবাগ, মুগদা উত্তর, মুগদা দক্ষিণ, পলাশী মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ি, উত্তরখান, দক্ষিণখান, কামরাঙ্গীরচর, রামপুরা ও জিগাতলা।

এই কর্মসূচির আওতায় প্রতি কেজি আলু ৩০ টাকা, প্রতি ডজন ডিম ১৩০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা এবং বিভিন্ন প্যাকেজে সবুজ সবজি বিক্রি হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর