1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেলো কলেজ শিক্ষার্থীর

উপজেলা প্রতিনিধি | মিরসরাই (চট্টগ্রাম) |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার পঠিত

সীতাকুণ্ডের কুমিরা এলাকায় গাড়িচাপায় খাদিজা খাতুন (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে তিনি কলেজ থেকে আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. আলাউদ্দিন বলেন, নিহত শিক্ষার্থী খাদিজা খাতুন বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাশেদ আল মাহমুদের স্ত্রী।

রাশেদ আল মাহমুদ চট্টগ্রাম নগরীর দামপাড়ার সিএমপি স্কুল অ্যান্ড কলেজের সহকারী সিনিয়র শিক্ষক।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার বিষয়ে আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর