1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কাকে ‘উপদুষ্টু’ বলে শাওনের কটাক্ষ, নজর তিশার পুরোনো শাড়িতে

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পঠিত

ফেসবুকে কটাক্ষ, ইঙ্গিতপূর্ণ পোস্ট ও মন্তব্যে এগিয়ে আছেন শিল্পী মেহের আফরোজ শাওন। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সব ধরনের পদক্ষেপের একজন কড়া সমালোচক তিনি। আজ যেন তার এক পোস্ট মাত্রা ছাড়িয়ে গেল বিগত দিনের সবকিছুকে। উপদেষ্টাকে ‘উপদুষ্টু’ বলে কটাক্ষের পাশাপাশি, একজন উপদেষ্টার স্ত্রীর পুরোনো শাড়ি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মেট্রোরেলে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার একটি ছবি শেয়ার করেছেন শাওন। সেখানে তিনি লিখেছেন, ‘ছবিটা খুব সুন্দর। লিটনের ফ্ল‍্যাটের রূপকার, উপদুষ্টু পরিচালক সাহেবের স্ত্রীর শাড়িটাও বেশ! এই ছবি বড় করে বাঁধিয়ে উপদুষ্টু মহোদয়ের তত্ত্বাবধানে বানানো জুলাই স্মৃতি জাদুঘরে রাখার জোর দাবি জানাচ্ছি।’

পোস্টটি প্রকাশের পর থেকে ফেসবুকে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। শাওনের অনুসারীরা তার বক্তব্যে সহমত পোষণ করেছেন। উল্লেখ বাহুল যে, তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ইঙ্গিত করে কটাক্ষ করেছেন। সম্প্রতি তার তত্বাবধানে সাবেক গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়, যা জুলাই আন্দোলনের স্মারক বহন করছে।

উল্লেখ্য, ২০০৪ সালে মুক্তি পাওয়া ফারুকীর ‘ব্যাচেলর’ ছবির একটি আলোচিত স্থান ছিল লিটনের ফ্ল্যাট। সেখানে একান্ত সময় কাটাতে যেত প্রেমিক-প্রেমিকারা। বহু বছর পর আবারও সিনেমার ওই ঘটনা মনে করিয়ে নির্মাতাকে উপদুষ্টু অ্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী শাওন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে সামাজিকমাধ্যমে সরব মেহের আফরোজ শাওন। বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও ব্যক্তিদের ভূমিকা নিয়ে তিনি সমালোচনা ও নিন্দামূলক পোস্ট দিয়ে থাকেন। অভিনয়ে তাকে আর দেখা যায় না। ফারুকী নির্মিত সর্বশেষ সিনেমা ‘৮৪০: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর