1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কাঁচা আম দিয়ে রান্না করুন মুরগির মাংস

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫১২ বার পঠিত

বাজারে এসে গেছে কাঁচা আম। কেউ খাচ্ছেন লবন-মরিচে ডলে, কেউ দিচ্ছেন ডালে। বৈয়ম ভরে আচার হয়ে সেসব সারা বছরের জন্য ঘরে ঢুকবে কারও কারও। কিন্তু তরকারি খেয়ে দেখবেন না? কাঁচা আম ও কাঁচা মরিচ দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখুন। দক্ষিণ ভারতীয় এ রেসিপি একবার চেখে যদি ভালো লাগে, দেখবেন এটা আপনার হয়ে যাবে।

উপকরণ:

মুরগির মাংস ৪০০ গ্রাম
মাঝারি আকারের কাঁচা আম ২টি
কাঁচা মরিচ (স্বাদ অনুযায়ী) ৭-৮টি
বড় রসুন ৫ কোয়া
আদা ১ টুকরো
বড় আকারের ১টি পেঁয়াজের কুচি
মাঝারি আকারের ১টি পেয়াঁজের বাটা
ধনেপাতা কুচি ১ কাপ
আস্ত জিরা ১.৫ চা চামচ
গোটা গোলমরিচ ৪ থেকে ৫টি
শুকনো মরিচ ১টি
ধনেগুঁড়ো ১ চা চামচ
জিরাগুঁড়ো ১/২ চা চামচ
তেল ২ চা চামচ
স্বাদমতো লবন
সামান্য চিনি

যেভাবে রাঁধবেন:

প্রথমেই বানাতে হবে মাংস ম্যারিনেট করার উপকরণ। খোসা ছেলা আম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপর সেগুলোর সঙ্গে আদা, রসুন, ৫-৬টি কাঁচা মরিচ ভালো করে বেটে নিতে হবে। শিল-পাটায় বাটতে পারলে বেশ হয়। তবে ব্লেন্ডারেও করা যায়। মিহি ব্লেন্ড করার পর এর ভেতরে ধনেপাতা কুচি দিয়ে আরেকবার ব্লেন্ড করুন। তৈরি হয়ে গেল মাংস ম্যারিনেট করার উপকরণ।

এবার মুরগির মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটি পাত্রে নিন। তাতে সামান্য লবন ছিটিয়ে নিন, ম্যারিনেট করার উপকরণ ও বাটা পেঁয়াজ ভালোভাবে তাতে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন।

রান্নার পাত্রে তেল নিয়ে তা গরম করুন। তেলে ছাড়ুন আস্ত জিরা, গোলমরিচ এবং চিরে নেওয়া শুকনো মরিচ। ভাজতে থাকুন, একটা সুঘ্রাণ এসে নাকে ধাক্কা দিলে তাতে যোগ করুন পেঁয়াজ-কুচি। তারপর ৫ মিনিট নাড়তে থাকুন যাতে ওই সুঘ্রাণ পেঁয়াজের ভেতরেও প্রবেশ করে। চুলার জ্বাল কিন্তু অল্প করে রাখতে হবে। পেঁয়াজের রং বাদামি হয়ে এলে দিয়ে দিতে হবে জিরা এবং ধনেগুঁড়ো। সামান্য নাড়াচাড়া করে পরে এর ভেতরে দিয়ে দিন ম্যারিনেট করা মাংস। তারপর সবগুলোকে সুষমভাবে মিশিয়ে নিন।

অল্প আঁচে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর ম্যারিনেশনের পাত্রে যেটুকু মশলা থাকবে তা ধুয়ে পাত্রে ঢেলে দিন। এ সময় দেখে নিন কতটা পানি আছে, লবনের স্বাদ ঠিক আছে কি না। একটু চিনি যোগ করুন এতে। এরপর বাকি কাঁচা-মরিচগুলো মাঝখান থেকে ফেঁড়ে ওপরে ছড়িয়ে দিন। তারপর পাত্রের মুখ ঢাকনা দিয়ে বন্ধ করুন, যতক্ষণ না মাংস সেদ্ধ হয়।

মাংস সেদ্ধ হয়ে গেলে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। রান্না শেষ। এবারে চেখে দেখুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর