1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কলকাতার আকাশে ‘অচেনা’ ড্রোন ঘিরে চাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক | পশ্চিমবঙ্গ প্রতিনিধি |
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৯৯ বার পঠিত

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ কিংবা উত্তেজনার পরিস্থিতিতে ভারতের জম্মু-কাশ্মীর, গুজরাট, রাজস্থান ও পাঞ্জাবের সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায়শই ড্রোনের দেখা মেলে। এবার কলকাতার আকাশেও দেখা মিললো রহস্যময় ড্রোনের।

কলকাতার বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে রহস্যময় ড্রোন ওড়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে এলো এই রহস্যময় ড্রোন, কারা ওড়ালো, তা নিয়ে দানা বেঁধেছে নানা প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর খুঁজছে কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার (২০ মে রাতে) কলকাতার মহেশতলা ও বেহালার দিক থেকে বেশ কয়েকটি রহস্যময় ড্রোন উড়তে দেখা গেছে। ভিক্টোরিয়া ও ব্রিগেড মাঠের উপরেও উড়তে দেখা যায় এসব ড্রোন। এছাড়া ড্রোনগুলো বিজয় দুর্গের অর্থাৎ ফোর্ট উইলিয়ামের আশেপাশেও উড়েছে। ফোর্ট উইলিয়াম হলো ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদরদপ্তর, যা ‘রেড জোন’ বলেই চিহ্নিত। এখানে ড্রোন অথবা ড্রোন জাতীয় কিছু ওড়ানোর ব্যাপারে বিধি-নিষেধও রয়েছে। তাই মঙ্গলবার রাতের ড্রোনগুলো নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

রহস্যময় ড্রোনগুলো দেখে স্থানীয় বাসিন্দারা কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার কন্ট্রোল রুমে ফোন করেন। সেখান থেকে নির্দিষ্ট করে বেশ কয়েটি থানাতে এই তথ্য জানানো হয়। থানার কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করেন। রাতের দৃশ্যমানতা কম থাকায় বিষয়টি স্পষ্ট নয় ও বহুতল আবাসন থাকায় ধারণা করা হচ্ছে, ড্রোনগুলো ভবনগুলোর পেছন থেকেই চলে গেছে।

তবে সেগুলো আদৌ ড্রোন না অন্যকিছু সেটাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। সেনাবাহিনীর সঙ্গেও কথা বলছে তারা।

ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাপস রায় বলেন, বর্তমানে পশ্চিম প্রান্তের সঙ্গে পূর্ব প্রান্তের অশান্তি দানা বাঁধছে। বিভিন্ন ধরনের গুজব রটছে। ভারত সরকারের এজেন্সিগুলো সবকিছুর ওপরেই নজরে রাখছে। রাজ্য পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। তবে আমি জানি না এগুলো আসলে কী।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর