1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

করিডোরের সিদ্ধান্ত আসা উচিত সংসদ থেকে, অনির্বাচিতদের কাছ থেকে নয় : তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২০০ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, সরকার রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনাই রাজনৈতিক দল কিংবা জনগণের সঙ্গে করেনি।

তার মতে, এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসা উচিত নির্বাচিত সংসদের কাছ থেকে, কোনো বিদেশি শক্তি বা অনির্বাচিত গোষ্ঠীর কাছ থেকে নয়।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে জাতীয় শ্রমিক দল আয়োজিত মে দিবসের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দেশে এখন সংস্কার নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। কিন্তু সেই প্রক্রিয়ায় শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর কোথায়? জনগণের কথা রাষ্ট্রের কাছে পৌঁছাতে হলে দরকার একটি নির্বাচিত সরকার, যার প্রতি জনগণের প্রত্যক্ষ জবাবদিহি থাকে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনের বিষয়টিকে মুখোমুখি দাঁড় করিয়ে রাজনৈতিক ঐক্যে বিভাজন তৈরি করতে চায়। অথচ এই সংকটকালে জাতির জন্য দরকার উভয়ই- সংস্কার ও নির্বাচন।

অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য সমর্থন দেওয়া যৌক্তিক নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, যদি জনগণের ওপর একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেখান থেকে ফ্যাসিবাদ জন্ম নেবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর গোপন ক্ষমতালিপ্সা যেন স্বৈরাচারের পথে দেশকে ঠেলে না দেয়, সেটি নিশ্চিত করতে হবে।

শ্রমজীবী মানুষের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৮ কোটি মানুষের এই দেশে প্রায় ৮ কোটি মানুষই শ্রমজীবী। এদের অবহেলা করে উন্নয়নের কথা বলা যায় না। কর্মজীবীদের অধিকার নিশ্চিত না করে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। এতে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর