1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কম্পিউটার সায়েন্স কোর্সে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে কম্পিউটার সায়েন্স বিষয়ে পাঠদানের ক্ষেত্রে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৮ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে যদি এসব বিষয়গুলোর শিক্ষক পাওয়া না যায়, তাহলে বিকল্প ব্যবস্থার সুযোগ থাকবে। এ ক্ষেত্রে সরকারি কলেজের অধ্যক্ষ অথবা বেসরকারি কলেজের গভর্নিং বডি নিজস্ব ব্যবস্থাপনায় জেলা বা উপজেলা পর্যায়ে কর্মরত কম্পিউটার প্রোগ্রামার কিংবা সহকারী প্রোগ্রামার (এপি) অথবা আইসিটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী দক্ষ রিসোর্স পারসনকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কম্পিউটার সায়েন্স বিষয়ে পাঠদানের ধারাবাহিকতা ও গুণগত মান বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে শিক্ষক সংকটের কারণে যেন শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত না হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর