1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কত টাকার মালিক হয়ে আবারও ধনীদের শীর্ষে গেলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫০ বার পঠিত

বলিউড বাদশা শাহরুখ খান আবারও সাফল্যের নতুন রেকর্ড স্থাপন করেছেন। গত বছর প্রথমবারের মতো বিলিয়নিয়ারের তালিকায় নাম লেখানোর পর এবার বিশ্বের ধনীদের তালিকায় তার অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

সম্প্রতি প্রকাশিত ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬’-এ নতুন ভারতীয় ধনী হিসেবে উঠে এসেছে শাহরুখ খানের নাম। বর্তমানে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০ হাজার ৮০০ কোটি রুপি) নিট সম্পদ নিয়ে তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতার মর্যাদা অর্জন করেছেন।

৫ মার্চ প্রকাশিত তালিকায় শাহরুখ খানের অন্তর্ভুক্তি তারকাদের সম্পদের ক্ষেত্রে একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তার সঙ্গে তালিকায় রয়েছেন সংগীত জগতের তারকা জে-জি (২ দশমিক ৮ বিলিয়ন ডলার), টেলর সুইফট (১ দশমিক ৬ বিলিয়ন ডলার) এবং রিয়ানা (১ দশমিক ৫ বিলিয়ন ডলার)।

তবে সবাইকে ছাড়িয়ে বিনোদন জগতের ধনীদের মধ্যে শীর্ষে রয়েছেন নির্মাতা জর্জ লুকাস। তার সম্পদের পরিমাণ ৭ দশমিক ৬ বিলিয়ন ডলার।

যদিও ২০২৫ সালের তুলনায় শাহরুখের সম্পদের পরিমাণ কিছুটা কমেছে। গত বছর তা ছিল প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। তবু ভারতের নতুন ধনীদের তালিকায় তার অবস্থান এখনো উজ্জ্বল।

শাহরুখ খানের বিপুল সম্পদের পেছনে শুধু অভিনয়ই নয়, রয়েছে শক্তিশালী ব্যবসায়িক সাম্রাজ্যও। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ বর্তমানে ভারতের অন্যতম সফল প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

এছাড়া তার আয়ের বড় উৎস হলো আইপিএলের দল ‘কলকাতা নাইট রাইডার্স’, যেখানে তিনি সহ-মালিক। বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগে তার ব্যবসায়িক সম্পৃক্ততাও তাকে আর্থিকভাবে শক্ত অবস্থানে নিয়ে গেছে। বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা থেকেও বিপুল আয় করেন এই তারকা। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি নিজেকে শুধু অভিনেতা হিসেবেই নয়, বরং একটি বৈশ্বিক ব্র্যান্ড হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন।

দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। ‘কিং’ নামের নতুন সিনেমায় তাকে দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হবে তার মেয়ে সুহানা খানের। ২০২৬ সালের বড়দিনে মুক্তির পরিকল্পনা থাকা এই সিনেমায় আরও অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও অনিল কাপুর।

শাহরুখ খানের অভিনয় ও ব্যবসার মিলিত সাম্রাজ্যই তাকে শুধু ভারতের নয়, বিশ্বস্তরে একটি শক্তিশালী এবং ধনী তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর