1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের মেয়েদে

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১২৮ বার পঠিত

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে নিগার সুলতানার জ্যোতির দল/ছবি: সংগৃহীত
চলতি মাসের শুরুতে বার্ষিক নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে নয় থেকে দশে নেমে গেছে বাংলাদেশ। তবে টি–টোয়েন্টিতে অবনতি হলেও আজ বুধবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলো নিগার সুলতানার জ্যোতির দল।

বার্ষিক হালনাগাদে ওয়ানডে ফরম্যাটে উন্নতি হয়েছে বাংলাদেশের মেয়েদের। এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন তারা। বর্তমানে বাংলাদেশের রেটিং ৭৯। এত দিন সাতে থাকা ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে নয়ে।

সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী দল। দুইয়ে আছে ইংল্যান্ড আর তিন নম্বরে ভারত।

আইসিসি মোট ১৫ দল নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিং করেছে। বাজে পারফরম্যান্সের কারণে পয়েন্ট হারানোয় ওয়ানডে মর্যাদা খুইয়েছে যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর