1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণপদক বিজয়

প্রবাস ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

সশরীর ও অনলাইন মিলিয়ে ২০টি দেশের ৯০ জন প্রতিযোগীর অংশগ্রহণে শেষ হলো ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের চতুর্থ আসর। ছয় সদস্যের বাংলাদেশ দল এতে অংশগ্রহণ করে।

রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয় এবং সিরিয়াস এডুকেশন সেন্টারের উদ্যোগে আয়োজন করা হয় এই অলিম্পিয়াডের। গত ২১ সেপ্টেম্বর রাশিয়ার উষ্ণতম শহর সোচির সিরিয়াস অলিম্পিক সিটিতে বসেছিলো এই আন্তর্জাতিক আসরটি।

সমাপনী দিনে ২৭ সেপ্টেম্বর সিরিয়াস কনফারেন্স সেন্টারে রাশিয়ান শিক্ষাবিদ অধ্যাপক ড. ওলেগ মালাকভসহ রাশিয়ান শিক্ষা মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ফলাফল ঘোষণা এবং বিজয়ী প্রতিযোগীদের মাঝে সনদপত্র ও মেডেল দেওয়া হয়।

বাংলাদেশ এর একটি স্বর্ণপদক পেয়েছে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর এর দশম শ্রেণির শিক্ষার্থী মো. মখদুম আমিন ফাহিম।

দুটি রৌপ্য পদক পেয়েছে সপ্তর্ষি রহমান, এ লেভেল শিক্ষার্থী, হীড ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা এবং মো. রাদিত রাইয়ান, ১২ শ্রেণি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা। একটি ব্রোঞ্জ পদক পেয়েছে মো. জুবায়ের হোসেন জিসান, ৮ম শ্রেণি, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী।

এছাড়াও সায়ন্তন রায়, ৯ম শ্রেণি, সাউথ হেরাল্ড ইংলিশ স্কুল,খুলনা পেয়েছে সম্মান সূচক স্বীকৃতি পেয়েছে।

বাংলাদেশের শিক্ষার্থীদের এই সাফল্যের সংবাদে বাংলাদেশ অস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটির পরিচালক শাহপার আলম বিজয়ীদের অভিনন্দন জানান।

শাহপার আলম বলেন, বিজয়ীদের বরণ করে নেওয়ার জন্য ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড দল পৌঁছালে, তাদের সংবর্ধনা দেওয়া হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর