সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর সংবাদটি বিজনেস ডাইজেস্টকে নিশ্চিত করে বড় ছেলে ইমাম নিমেরি উপল বলেন, আম্মা আজ রাত ১০টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছে। পরিবারের সবার সঙ্গে কথা বলে সব কিছু জানানো হবে পরে।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফরিদা পারভীনের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্বামী এবং ৪ সন্তান রেখে গেছেন।