1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঐতিহ্য আর নস্টালজিয়ায় মোড়া সাবিলা নূর

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পঠিত

বেনারসি শাড়ির মোহময়ী সাজে নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তার এই লুকে যেন ফিরে এসেছে নব্বইয়ের দশকের সেই নস্টালজিক ফ্যাশন। ঐতিহ্যবাহী সাজে ধরা দিলেও এতে রয়েছে আধুনিকতার ছোঁয়া, যা পুরো লুকটিকে করেছে আরও আকর্ষণীয়।

ঐতিহ্য আর নস্টালজিয়ায় মোড়া সাবিলা নূরঅশিন ব্র্যান্ডের ম্যাজেন্টা রঙের বেনারসি শাড়িতে সাবিলাকে দেখাচ্ছিল অপূর্ব। শাড়ির উজ্জ্বল ম্যাজেন্টা রং চোখে পড়ার মতো, যা প্রথম দেখাতেই নজর কাড়ে। বর্ডারজুড়ে সূক্ষ্ম সোনালি জরির ফুলেল নকশা শাড়িটিকে দিয়েছে রাজকীয় আবহ। সেই সঙ্গে পুরো জমিনজুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট সোনালি মোটিফ শাড়ির ঐতিহ্যবাহী সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে।

এই শাড়ির সঙ্গে তিনি বেছে নিয়েছেন একই রঙের হাফস্লিভ ব্লাউজ। ব্লাউজটির পেছনের ডিজাইনটিও বেশ নজরকাড়া। ডিপ ব্যাক কাটের সঙ্গে টাই-আপ ডিটেইল যুক্ত থাকায় ঐতিহ্যবাহী সাজের মাঝেও আধুনিক স্টাইলিংয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে।

গয়নার ক্ষেত্রেও সাবিলা রেখেছেন জমকালো আয়োজন। গলায় মুক্তা ও অ্যান্টিক গোল্ড টোনের স্টেটমেন্ট নেকপিস তাঁর লুকে এনেছে আভিজাত্যের ছাপ। কানে বড় ঝুমকা-স্টাইলের দুল, যেখানে স্টোন ও মুক্তার কাজ দৃষ্টি আকর্ষণ করে। হাতে গোল্ড কাফ ব্রেসলেট পুরো সাজের সঙ্গে সুন্দরভাবে ভারসাম্য তৈরি করেছে।

তার এই লুকের আরেকটি আকর্ষণীয় দিক হলো হেয়ারস্টাইল। লম্বা বেণি করা চুলের চারপাশে সোনালি ফিতা বা অলংকার জড়িয়ে দেওয়া হয়েছে, যা সাজে এনে দিয়েছে রাজকীয় আবহ। এতে পুরো স্টাইলিংয়ে হালকা ব্রাইডাল অনুভূতিও তৈরি হয়েছে।

ঐতিহ্য আর নস্টালজিয়ায় মোড়া সাবিলা নূরজাহিদ খান ব্রাইডাল মেকওভারের সাজে সাবিলার মেকআপ রাখা হয়েছে সফট গ্ল্যাম ধাঁচে। স্মোকি আই লুকের সঙ্গে গালে হালকা ব্লাশ ও হাইলাইটার ব্যবহার করা হয়েছে। ঠোঁটে লালচে-গোলাপি টোনের গ্লসি লিপকালার এবং কপালে ছোট একটি ম্যাচিং টিপ সব মিলিয়ে তার সাজটি পেয়েছে পরিপূর্ণতা।

সবকিছু মিলিয়ে নব্বইয়ের দশকের ফ্যাশন অনুপ্রেরণায় তৈরি সাবিলা নূরের এই বেনারসি লুকটি বিয়ে, উৎসব বা যেকোনো ঐতিহ্যবাহী অনুষ্ঠানের জন্য হতে পারে অনুকরণীয় একটি স্টাইল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর