পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ এর গভর্নিং বডির সভাপতি হলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।
শিক্ষার মানোন্নয়ন ও একটি আধুনিক, যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল ও কলেজে সভাপতি হিসেবে তিনি গতকাল প্রতিষ্ঠানটি সরেজমিন পরিদর্শন করেন।

প্রতিষ্ঠানটির গভর্নিং এডহক কমিটির সভাপতি হিসেবে তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি ও প্রতিষ্ঠানের সৌন্দর্যবর্ধনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় তিনি বিদ্যালয়ের প্রতিটি অংশ ঘুরে দেখেন এবং ভবিষ্যতে কীভাবে প্রতিষ্ঠানটিকে আরও সমৃদ্ধ, আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা যায় সে বিষয়ে দিকনির্দেশনামূলক মতামত প্রদান করেন।

একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার উন্নয়নে তাঁর এই আন্তরিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় অভিমত ব্যক্ত করেন।
আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ এর সভাপতি হিসেবে বরণ করে নিতে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারওয়াত খানম, শিফট ইনচার্জ দিবা খান হাসান আয়ূব,শিফট ইনচার্জ প্রভাতী মোহাম্মদ শহীদুল্লাহ, বংশাল থানা বিএনপির আহ্বায়ক তাজউদ্দীন আহমদ তাইজু,অভিভাবক প্রতিনিধি মাহবুব রহমান,বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.