1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেট টেস্ট ম্যাচ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১০৭ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে তৈরি হতে চলেছে নতুন ইতিহাস। যেখানে প্রথমবারের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টেস্ট ম্যাচ। ২০২৬-এর এই ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ডের নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার আনূষ্ঠানিকভাবে এ ঘোষণা দিলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এরইমধ্যেই ভারতের পুরুষ ক্রিকেট দলের ইংল্যান্ড সফরের সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছর জুনে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের একটি ম্যাচ হবে লর্ডসে। চতুর্থ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচনা হবে এই সিরিজের মধ্য দিয়েই।

এর মধ্যেই জানিয়ে দেওয়া হল নারীদের একমাত্র টেস্টের কথা। ২০২৬-এ দু’দল মুখোমুখি হলে নতুন ইতিহাস তৈরি হবে। কারণ ‘হোম অফ ক্রিকেটে’ এ প্রথম নারীদের টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হতে চলেছে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়েছে, ‘ভারতের নারীদের সঙ্গে ২০২৬-এ লর্ডসে একটি টেস্ট ম্যাচের আয়োজন নিশ্চিত করা হচ্ছে। এই প্রথম লর্ডসে নারীদের টেস্ট হবে। ইংল্যান্ড নারী দল গত তিন বছর ধরে লর্ডসে সাদা বলের ক্রিকেট খেলছে। আগামী বছরও সেটাই চলবে; কিন্তু এই প্রথম লর্ডস মহিলাদের টেস্ট আয়োজন করতে চলেছে।’

ভারত ও ইংল্যান্ডের নারীদের মধ্যে ১৬টি টেস্ট ম্যাচ হয়েছে এখনও পর্যন্ত। তার মধ্যে ভারত জিতেছে তিনটি টেস্ট। ইংল্যান্ড একটি। ১১টি ম্যাচ ড্র হয়েছে। ২০২৩-এর ডিসেম্বরে শেষবার মুখোমুখি হয়েছিল দু’দল। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হারমানপ্রিতরা ৩৪৭ রানে ম্যাচ জিতেছিল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর