1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় আফঈদা-ঋতুপর্ণারা

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির জন্য আবার চট্টগ্রামে গেছে নারী ফুটবল দল। কোচ পিটার বাটলার মঙ্গলবার সকালে খেলোয়াড়দের নিয়ে চলে গেছেন চট্টগ্রামের আনোয়ারায়। সেখানে কোরিয়ান একটি ইপিজেডে আফঈদারা অনুশীলন করবেন তিন সপ্তাহের মতো।

এর আগে অক্টোবরের মাঝামাঝিতে সেখানে নারী ফুটবল দল বিশেষ ক্যাম্প করেছে। চট্টগ্রাম থেকে আসার পর নারী ফুটবল দল দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য গিয়েছিল ব্যাংকক। সেখানে বাংলাদেশ দুই ম্যাচ হেরেছে ৩-০ ও ৫-১ গোলে।

তিন সপ্তাহের অনুশীলন শেষ করে চট্টগ্রাম থেকে ফুটবলারদের ফেরার কথা রয়েছে ২৩ নভেম্বর। নভেম্বর-ডিসেম্বর উইন্ডোতে বাংলাদেশ নারী ফুটবল দল ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলবে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে।

২৬ অক্টোবর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ আজারবাইজানের বিপক্ষে ২ নভেম্বর। মাঝে ২৮ অক্টোবর মুখোমুখি হবে মালয়েশিয়া ও আজারবাইজান।

২ নভেম্বর বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ঐতিহাসিক দিনও হবে। ওই দিন আজারবাইজানের বিপক্ষে মাঠে নামার মাধ্যমে বাংলাদেশ নারী ফুটবল দলের অভিষেক হবে ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষে খেলার।

আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়ার ১৫ বছরে বাংলাদেশের মেয়েরা ২৩টি দেশের বিপক্ষে খেলেছে, যে দেশগুলো সব এশিয়ার। আজারবাইজান আসছে, বাংলাদেশের মেয়েরাও আছে ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর