1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এ প্রজন্মের জ্যোতির সাথে গাইলেন আসিফ

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১১৯ বার পঠিত

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা গানে আধিপত্য বিস্তার করে গান গেয়ে চলেছেন তিনি। দীর্ঘ এই ক্যারিয়ারে আসিফকে বরারবই দেখা গেছে নতুন শিল্পীদের সাথে জুটিবদ্ধ হয়ে গান করতে। তার সাথে দ্বৈত গান গেয়ে বেশ ক’জন নারী শিল্পী তারকাখ্যাতিও পেয়েছেন।

সেই ধারাবাহিকতায় এবার আসিফ আকবর জুটি বাঁধলেন আরেক নতুন গায়িকার সাথে। সংগীতের আকাশে এই তারার নাম জ্যোতি। কুমিল্লার মেয়ে জ্যোতি ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার একজন বিজয়ী।

তাদের নতুন এই দ্বৈত গানের শিরোনাম ‘তুমি শুধু তোমারই মত’। মেহেদী হাসান লিমনের কাব্যমালায় গানটিতে সুর দিয়েছেন নাজির মাহমুদ। আর সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। ইয়ামিন ইলানের ভিডিও পরিচালনায় জ্যোতির সাথে মডেল হয়েছেন তারেক জামান। আছে আসিফ আকবরের উপস্থিতিও।

নতুন এই সংগীতশিল্পী ও গান সম্পর্কে আসিফ আকবর বলেন , ‌‘জ্যোতি আমার কুমিল্লার মেয়ে। ওখান থেকেই জানাশোনা। অসম্ভব মেধাবী সে। একই সাথে নাচ, গান ও অভিনয়ে পারদর্শী। ওর চমৎকার গায়কী আমাকে মুগ্ধ করে। আমার বিশ্বাস ও একদিন বাংলা সংগীতের আকাশে জ্বলজ্বলে তারা হবে।’

আসিফ আকবরের সাথে গাইতে পেরে উচ্ছ্বসিত জ্যোতি বলেন, ‘নতুন হিসেবে বাংলা গানের যুবরাজের সঙ্গে এতো চমৎকার গান করতে পারা আমার কাছে স্বপ্ন এবং সৌভাগ্যের। যার গান শুনে বেড়ে ওঠা, তার সাথেই গান করা অন্তহীন আনন্দের। তবে এই গানের সাথে সংশ্লিষ্ট সকলেই গুণীজন। আশা করছি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

রেট্রো মিউজিকের ব্যানারে নির্মিত এই গানটি প্রকাশ পেয়েছে আসিফ আকবরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর