1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এসি মিলানকে একহালি গোল দিয়ে প্রস্তুতি শেষ করলো চেলসি

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পঠিত

ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে নিজেদের আধিপত্য ধরে রেখেছে। আগের ম্যাচে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে ২-০ গোলে হারিয়েছিল ব্লুজরা। এবার ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের জালে চারবার বল জড়ালো তারা। জয় পেলো ৪-১ গোলের ব্যবধানে।

এই ম্যাচের মধ্য দিয়ে প্রাক মৌসুম প্রস্তুতিও শেষ করলো চেলসি এবং এসি মিলান। আগামী সপ্তাহ থেকে শুরু শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম। ইতালিয়ান সিরি-আ শুরু হবে পরের সপ্তাহে।

ক্লাব বিশ্বকাপ জয়ের পর সর্বপ্রথম বৃহস্পতিবার চেলসি মাঠে নেমেছিল লেভারকুসেনের বিপক্ষে। আর আজ খেললো তারা এসি মিলানের বিপক্ষে। ঘরের মাঠে এই দুটি ম্যাচ দিয়েই প্রস্তুতি সারলেন কোচ এনজো মারেসকা।

স্টামফোর্ড ব্রিজে ম্যাচের ৫ম মিনিটেই এগিয়ে যায় চেলসি। আত্মঘাতি গোল করে নিজেদের জালেই বল জড়িয়ে দেন এসি মিলানের আন্দ্রে কিউবিয়াস। ৮ম মিনিটে দ্বিতীয় গোল করেন ব্রাজিল তারকা হোয়াও পেদ্রো। এ নিয়ে চেলসির জার্সিতে ৫ ম্যাচে ৫ গোল করলেন তিনি।

১৮তম মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় এসি মিলান। আত্মঘাতি গোলদাতা আন্দ্রে কিউবিয়াসকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।

লিয়াম ডেলাপ করেন জোড়া গোল। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে দলের তৃতীয় ও নিজের প্রথম এবং ৯০তম মিনিটে করেন নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল। ৭০তম মিনিটে একটি গোল শোধ করেন এসি মিলানের ইউসুফ ফোফানা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর