1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এলসি খোলায় জটিলতাকে ব্যবসা বড় বাধা মনে করেন ৪০ শতাংশ উদ্যোক্তা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | পণ্য আমদানি-রপ্তানির জন্য ব্যবসায়ীরা লেটার অব ক্রেডিট (এলসি) বা ঋণপত্র খুলতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন, যা ব্যবসায় বড় বাধা বলে মনে করছেন ৪০ শতাংশ উদ্যোক্তা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) চার দিনব্যাপী অ্যানুয়াল বিআইডিএস কনফারেন্স অন ডেভেলপমেন্ট (এবিসিডি) ২০২৪-এর দ্বিতীয় দিনে গবেষকরা এ তথ্য তুলে ধরেন।

সাপ্লাই চেইন ডাইনামিকস ফর সাসটেইনেবল আরএমজি গ্রোথ ইন বাংলাদেশ শীর্ষক গবেষণায় এ ফলাফল উঠে এসেছে।

রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে এ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।

বিআইডিএস এলডিসি-পরবর্তী বাংলাদেশে পোশাক খাতে দক্ষ এবং সাশ্রয়ী সাপ্লাই চেইনের জন্য বাধা অন্বেষণ এবং সমাধান চিহ্নিত করতে এ দেশের ৬৩টি মাঝারি ও বড় কারখানার ওপর ওই জরিপ পরিচালনা করে।

এছাড়া ১৬ শতাংশ উদ্যোক্তা পোশাক খাতে বিল পেতে দেরি এবং ১৩ শতাংশ মনে করেন এ দেশে ব্যাংকের উচ্চ সুদের হার ব্যবসার জন্য বড় বাঁধা।

পাশাপাশি ৩ শতাংশ করে উদ্যোক্তা ডলার সংকট ও ব্যাংকের অনলাইন লেনদেনে জটিলতাকে দায়ী করেছেন।

এদিকে এ পরিস্থিতি থেকে উত্তরণে ৪৬ শতাংশ উদ্যোক্তা ব্যাংকের সুদের হার কমাতে বলেছেন। ২২ শতাংশ টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি) সহজীকরণের সুপারিশ করেছেন।

এছাড়া ডলারের সহজলভ্যতা, সব ব্যাংকের একই এলসি চার্জের কথা বলেছেন ৬ শতাংশ করে ব্যবসায়ী।

পাশাপাশি কর কমানো, সব সেবার ক্ষেত্রে উচ্চ প্রযুক্তির ব্যবহারের কথা বলেছেন যথাক্রমে ৩ ও ২ শতাংশ উদ্যোক্তারা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর