এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। এ ধাপে মোট ৩ লাখ ৭৮ হাজার ৪২৪ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে ২ লাখ ৯১ হাজার ১৬১ জন স্কুলের ও ৮৭ হাজার ২৬৩ জন কলেজের শিক্ষক-কর্মচারী রয়েছেন।
শনিবার শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বিজনেস ডাইজেস্টকে এ তথ্য জানিয়েছে। এর আগে গত ২১ মে ২০২৪ খ্রিষ্টাব্দের ডিসেম্বর থেকে এপ্রিলের বকেয়া বেতনের জিও জারি করা হয়। এর মধ্যে বৈশাখী ভাতাও রয়েছে।
জারি করা জিওতে দেখা গেছে, এপ্রিলের ১ম ধাপের মোট ৩ লাখ ৭৮ হাজার ৯০৭ জন শিক্ষক- কর্মচারীর, এর মধ্যে ২ লাখ ৯১ হাজার ৫১৮ জন ও কলেজের ৮৭ হাজার ৩৮৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
এ ছাড়াও, ডিসেম্বরের ৭ম ধাপের ১ হাজার ২৪২ জন শিক্ষক-কর্মচারী, এর মধ্যে স্কুলের ৮৬৯ জন ও কলেজের ৩৭৩ জন শিক্ষক-কর্মচারী। জানুয়ারি চতুর্থ ধাপে মোট ১ হাজার ৫৫৬ জন শিক্ষক-কর্মচারী, এর মধ্যে ১ হাজার ১১৬ জন স্কুলের ও ৪৪০ জন কলেজের রয়েছেন।
ফেব্রুয়ারির ৩য় ধাপের (আংশিক) ১ হাজার ৫৭৩ জন শিক্ষক-কর্মচারী, এর মধ্যে স্কুলের ১ হাজার ১২৭ জন ও ৪৪৬ জন কলেজের রয়েছেন। মার্চের ২য় ধাপ (আংশিক) ১ হাজার ৫৭৩ জন শিক্ষক কর্মচারীর, এর মধ্যে স্কুলের ১ হাজার ১২৭ ও কলেজের ৪৪৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
প্রসঙ্গত, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’পদ্ধতিতে ছাড় হয়। এ অর্থ তুলতে শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়তে হতো। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরাও ইএফটিতে পাওয়া শুরু করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.