এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জুলাই‘র শেষ দিকে শিক্ষকদের এই টাকা পাওয়ার সম্ভাবনা আছে।
বুধবার (২৪ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র বিজনেস ডাইজেস্টকে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, ২০২৫ খ্রিষ্টাব্দের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের বিলম্বে দাখিলকৃত এমপিও‘র ডেটা আইবাসে এবং বিলের হিসাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এসব অর্থ পাওয়ার জন্য এখন শুধু মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। ২০২৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি- থেকে মে সময়ে বিলম্বে দাখিলকৃত বেতন- উৎসব ভাতার হিসাবের কাজও শেষ পর্যায়ে। জুলাই‘র শেষ দিকে শিক্ষকদের এই অর্থ পাওয়ার সম্ভাবনা আছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.