1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এভাবেও হারতে পারে বাংলাদেশের মেয়েরা!

ক্রীড়া প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

লক্ষ্য ছিল ৯০ রানেরও কম। অথচ এত কম রানও তাড়া করতে পারেনি। জয়ের লক্ষ্যে উইকেটে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ফলে হেরেই যেতে হলো তাদেরকে।

কক্সবাজার একাডেমি মাঠে বুধবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে ১৩ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৮৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ৭৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ।

আগে ব্যাটিং করা পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক ও ওপেনার ইমা নাসির। ৪১ বলের ইনিংসে ১টি চার মারেন তিনি। এছাড়া একটি করে চার-ছক্কায় ২৩ বলে ২২ রান করেন আরিশা আনসারি। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন জারিন তাসমিন লাবণ্য।

রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মাত্র ২২ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় তারা। তবে নির্জনা মন্ডল ও সাদিয়া আক্তার কিছুটা লড়াই করেন। ২০ রান করেন নির্জনা ও সাদিয়ার ব্যাট থেকে আসে ১৬ রান।

শেষ দিকে ববি খাতুন ১৩ রান করেন। তবু লক্ষ্য টপকাতে পারেনি স্বাগতিকরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শাহার বানু। আর ৪ ওভারে মাত্র ৫ রানে ২ উইকেট নেন রোজিনা আকরাম।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর