1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এবার এনবিআরের সেই বেলাল চৌধুরীর দপ্তর বদল

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পঠিত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর দপ্তর বদল হয়েছে। তাকে কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল ঢাকার সভাপতি পদে পদায়ন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) এনবিআরের প্রথম সচিব (বোর্ড প্রশাসন) মো. জাহিদ নেওয়াজের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের এ কর্মকর্তাকে তার বদলিকৃত কর্মস্থলে যোগদানের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে অবমুক্ত করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর