বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) ‘আইসিটি প্রোকিউরমেন্ট অফিসার (অফিসার - এসও)’ পদে পরিশ্রমী ও আত্মবিশ্বাসী প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি(এনসিসি ব্যাংক)
বিভাগের নাম: কমন সার্ভিস ডিভিশন
পদের নাম: আইসিটি প্রোকিউরমেন্ট অফিসার (অফিসার - এসও)
পদসংখ্যা : নির্ধারিত নয়
চাকরির ধরন : বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন : নারী - পুরুষ
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা : ৩ বছর
বেতন ও অন্যান্য সুবিধা : আলোচনা সাপেক্ষে
বয়সসীমা নির্ধারিত নয়
সূত্র : বিডিজবস ডটকম
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য:
আবেদন শুরু: ১৯ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি(এনসিসি ব্যাংক)ওয়েবসাইট ভিজিট করুন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.